সারাদেশঃ
সিলেটঃ
আহমদ নাহিদ
- আপডেট সময় : ০৯:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী নাসরিন আক্তার এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় একজন শিক্ষিকা নাসরিন আক্তার দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করে আসছেন। মানবিক গুণাবলি ও আন্তরিক আচরণের মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
নাসরিন আক্তার বলেন, “আমি সবসময় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জনগণের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের দোয়া ও সমর্থন পেলে একজন সেবক হিসেবে কাজ করে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তিনি আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।












