সিলেট ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশঃ
ধর্মীয়ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে নগরীতে সতীপীঠে বাসন্তী পূজার মহাঅষ্টমী উদযাপন সিলেট নগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের ঈদের শুভেচ্ছা নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী ঈদের আনন্দ সবার -সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোই মানবিকতা: ইমদাদ হোসেন চৌধুরী ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা লন্ডনে মডেলিয়ান ২০১২/১৪ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন সংকটে পালিয়ে, এখন নেতৃত্বে — ত্যাগীদের বঞ্চনার কথা বললেন আব্দুল কাইয়ুম জালালি কাইয়ুম চৌধুরী সিসিকের প্রশাসক নিযুক্ত: তারেক রহমানের প্রতি কয়েস লোদীর কৃতজ্ঞতা ভাষা শহীদদের প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা নিবেদন
সিলেটঃ

আকরাম হেইচসি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

তীব্র শীতের কষ্ট লাঘবে আকরাম হেইচসি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তায় শুয়ে থাকা অসহায় মানুষের হাতে সরাসরি এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। মানবিক এই উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মধ্যরাত পর্যন্ত নগরীর আম্বরখানা, দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা, মানীক পীর রোড, রিকাবিবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, বন্দর, জিন্দাবাজার, নাইওরপুল ও ক্বীন ব্রীজ এলাকায় ঘুরে ঘুরে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করেন। শীতের রাতে খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষের জন্য এই সহায়তা ছিল অত্যন্ত জরুরি ও সময়োপযোগী।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেনিং এন্ড অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন যুক্তরাজ্য থেকে পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন। এ বিষয়ে তিনি বলেন,
“মানবতার সেবাই আমাদের মূল উদ্দেশ্য। দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এসব কার্যক্রম পরিচালনা করছি। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে একটি মানবিক সমাজ গঠনে কাজ করে যেতে চাই।”

তিনি আরও জানান, আকরাম হেইচসি ফাউন্ডেশনের আওতায় ‘আল্লাহ নাইনটি নাইন মস্ক (Allah Ninety Nine Mosque)’ নামে একটি প্রকল্প চালু রয়েছে, যার মাধ্যমে সিলেটের সুনামগঞ্জে ৪টি মসজিদ নির্মাণাধীণ। এই প্রজেক্টে দেশের বিভিন্ন জায়াগায় মসজিদ নির্মানের পরিকল্পনা রয়েছে বলে জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আকরাম হেইচসি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মুসা। তিনি বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। শীতকালসহ যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।”

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউকে বাংলা লাইভ নিউজের ইনচার্জ আকমাম হোসাইন তানভীর, কো-অর্ডিনেটর সাংবাদিক আবুল হাসনাত, স্বাধীনতা স্কোয়াডের ইমরান হোসেন, ইউকে বাংলা লাইভ নিউজের ভিডিও জার্নালিস্ট ফারদিন তালুকদার ও মামুন রশিদ। উপস্থিত অতিথিরা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, আকরাম হেইচসি ফাউন্ডেশন ইতোমধ্যে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরী বিতরণসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজের অসহায় মানুষরা নিয়মিত প্রয়োজনীয় সহায়তা পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আকরাম হেইচসি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬